প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ত্রোপচারের পর রোগীর শরীরে সুচ রেখে দেওয়া এবং পরবর্তী সময়ে তা নিয়ে শারীরিক জটিলতার অভিযোগ এনে দায়ের করা মামলার দুজন চিকিৎসক এখন জামিনে রয়েছেন। অভিযুক্ত দুজন চিকিৎসক হচ্ছেন সুরমান আলী ও বিশেষজ্ঞ সার্জন জি এম জাকির হোসেন।তবে জি এম জাকির হোসেন ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘৩০ মে অস্ত্রোপচারের পর শরীরে সুচ রেখে দেন সুরমান আলী। পরে আমার কাছে আসেন আমিনুল ইসলাম নামে ওই রোগী। আমি তাঁর মলদ্বারের পাশে একটি ফোড়ার অস্ত্রোপচার করি। সুচ বের করার জন্য আমি তার অস্ত্রোপচার করিনি। এটি ছিল অন্য পাশে। ওই পাশে আমি অস্ত্রোপচার করিনি।’ প্রসঙ্গত, গত বছরের ৩০ জুন অ্যাপোলো হাসপাতালের কনসালট্যান্ট রেডিওলজিস্ট দেবাশীষ দত্ত অস্ত্রোপচার করে রোগীর আগের অপারেশনের স্থান থেকে সুচ বের করেন।