এক চিকিৎসকের বাঁচার আকুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ বছরের চিকিৎসক জীবনে বহু মানুষকে সেবা দিয়ে তিনি নিজেই এখন গুরুতর অসুস্থ। শরীরের ডানপাশ পক্ষাঘাতগ্রস্ত। তার ওপর বছর চারেক ধরে মস্তিষ্কের ক্যানসারে ভুগছেন ইউনুস আলী মিয়া (৪৮)। ভারতের টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে তাঁকে কয়েকবার রেডিওথেরাপি ও কেমোথেরাপি দেওয়া হয়েছে। এ জন্য তাঁর ২০ লাখ টাকা খরচ হয়েছে। ধার-দেনা করে ওই টাকা সংগ্রহ করলেও এখন প্রচণ্ড আর্থিক অনটনে পড়েছেন। গাজীপুরের টঙ্গী ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা হিসেবে এখনো দায়িত্ব পালন করছেন। সেখান থেকে বেতন যা পান, তার সবই প্রায় তিন ছেলেমেয়ের পড়াশোনা ও সংসারের পেছনে খরচ হয়ে যায়। এদিকে ভারতের চিকিৎসকেরা আগামী মাসের শুরু থেকে তাঁকে আবারও কেমোথেরাপি নিতে বলেছেন। এ জন্য তাঁর আরও ১০ লাখ টাকা প্রয়োজন। তাই সমাজের বিত্তবান মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন জানিয়েছেন এই চিকিৎসক। তাঁকে সাহায্যের ঠিকানা: ইউনুস আলী মিয়া, সঞ্চয়ী হিসাব নম্বর-২২৯২১, ইসলামী ব্যাংক, টঙ্গী শাখা, গাজীপুর। বিজ্ঞপ্তি।