এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও ইউপির হস্তক্ষেপে দশম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। গত সোমবার কাঁকড়াজান ইউনিয়নে ওই বিয়ের আয়োজন করা হয়েছিল।
ইউএনওর কার্যালয় সূত্র জানায়, বিদেশফেরত এক ছেলের সঙ্গে দশম শ্রেণির ওই ছাত্রীর বিয়ে ঠিক হয়। সোমবার মেয়েটির বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে মেয়েটির প্রতিষ্ঠানের প্রধান বিষয়টি ইউএনও মৌসুমী সরকার রাখীকে জানান। ইউএনও ইউপির চেয়ারম্যান তারিকুল বিদ্যুৎকে বিয়েটি বন্ধ করার দায়িত্ব দেন। তিনি বিয়ে বন্ধ করেন।