এক জেলা জজকে বাধ্যতামূলক অবসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার সাবেক জেলা জজ এবং বর্তমানে বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এ কে এম ইশতিয়াক হুসাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয় গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইশতিয়াক হুসাইনের বিরুদ্ধে ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এবং রাষ্ট্রপতির অনুমোদনে এ শাস্তি দেওয়া হয়েছে।
এর আগে অসদাচরণের অভিযোগে যুগ্ম জেলা জজ সালাউদ্দিন মো. আকরামকে অবসরে পাঠানো হয়।