এক জেলায় দুই শিক্ষা কর্মকর্তা!
চাঁপাইনবাবগঞ্জে এখন দুজন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) অবস্থান করছেন। তাঁদের মধ্যে একজন এখানে থাকার জন্য তদবির করছেন। আর অন্যজনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মরত ডিপিইও আবদুল কাদেরকে ৫ সেপ্টেম্বর তা ৎক্ষণিক বদলি করা হয় এবং গাইবান্ধার সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জের ডিপিইও (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়। তিনি ১১ সেপ্টেম্বর ডিপিইওর কার্যালয়ে এসে যোগদানপত্র জমা দেন। কিন্তু তাঁকে গতকাল বৃহস্পতিবার দাপ্তরিক সময়ের মধ্যেও দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। বদলি হয়ে আসা আমিনুল ইসলামকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার কারণ হিসেবে আবদুল কাদের বলেন, ‘আমি এখানে থাকার জন্য চেষ্টা করছি। আমার পক্ষে বিদ্যু ৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক ও সদর আসনের সাংসদ আবদুল ওদুদ ডিও লেটার দিয়েছেন।’তা ৎক্ষণিক বদলির কারণ জানতে চাইলে আবদুল কাদের বলেন, ‘সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা রাখি চক্রবর্তীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন কিছু শিক্ষক। তদন্ত করে এ অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ কারণে রাখি চক্রবর্তীকে বদলি করা হয়। কিন্তু তিনি (রাখি চক্রবর্তী) আমার বিরুদ্ধে সাংসদ আবদুল ওদুদের কাছে অভিযোগ করলে তিনি আমাকে বদলি করার জন্য ডিও লেটার দেন। এ কারণে আমাকে তা ৎক্ষণিকভাবে বদলি করা হয়। পরে আবদুল ওদুদকে বোঝানো হলে তিনি আমার পক্ষে ডিও লেটার দেন।’