এক জোড়া জুতার জন্য দুই বাংলাদেশি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক জোড়া জুতার জন্য সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে দুজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তবে তাত্ক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। গালফ নিউজ-এর খবরে এ তথ্য প্রকাশিত হয়েছে।
এক পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে গালফ নিউজ জানায়, শারজাহর এক নম্বর শিল্পাঞ্চলে বাংলাদেশি শ্রমিকদের আবাসস্থলে গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
খবরে বলা হয়, একজন জুতা পরলে অন্যজন তা নিজের বলে দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে তাঁদের একজন রান্নায় ব্যবহূত একটি ছুরি দিয়ে অন্যজনের বুকে আঘাত করেন। অন্যরাও ছুরি নিয়ে একে অপরের ওপর হামলা চালান। এতে ছুরিকাঘাতে দুজন নিহত এবং তিনজন আহত হন। আহতদের স্থানীয় আল কুয়েতি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছুরিকাহতদের অবস্থা স্থিতিশীল।