এক টন জাটকা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার এক টন জাটকা জব্দ করেছে। এ সময় সামুদ্রিক মৎস্য আইনে একটি ট্রলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে অংশ নেওয়া মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন জানান, এফ ভি পেনিনসুলা-২ নামে একটি ট্রলারে অভিযান চালিয়ে এক টন জাটকা জব্দ করা হয়। ওই জাহাজের ক্যাপ্টেন আলতাফ হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে কোস্টগার্ডের পূর্বাঞ্চলের অধিনায়ক শহিদুল ইসলাম ও লে. কমান্ডার মো. ইউছুফ, সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিদর্শক জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। উদ্ধার করা জাটকা নগরের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব বলেন, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা, বিপণন, বিক্রি, পরিবহন নিষিদ্ধ।