এক টন সেমাই ফেলা হলো কর্ণফুলী নদীতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের নতুন চাক্তাই এলাকার একটি সেমাই তৈরির কারখানা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রায় এক টন সেমাই জব্দ করে কর্ণফুলী নদীতে ফেলেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই কারখানার ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মুরাদপুরের অপর একটি কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেন আদালত।গোয়েন্দা পুলিশের সহযোগিতায় নতুন চাক্তাইয়ের সেমাই তৈরির কারখানা জহির অ্যান্ড সন্স ও মুরাদপুর বন গবেষণাগার এলাকার রাসেল ব্রাদার্স নামের কেক তৈরির কারখানায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিজনুর রহমান। এ সময় সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হাছান চৌধুরী ও বিএসটিআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।