এক টাকার জন্য মুদি দোকানিকে কুপিয়ে হত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামে মাত্র এক টাকার জন্য খুন হয়েছেন মুদি দোকানি আবদুল বাছির মিয়া (৫৬)।
মুঠোফোনে ফ্লেক্সিলোডের পাওনা এক টাকা নিয়ে বাগিবতণ্ডার জের ধরে গতকাল সোমবার একই গ্রামের সোহেল (২২) ও তাঁর সহযোগীরা বাছিরকে কুপিয়ে হত্যা করে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, গতকাল সকালে বাছিরের দোকানে গ্রামের বাদশাহ মিস্ত্রির ছেলে সোহেল মুঠোফোনে টাকা ভরতে (ফ্লেক্সিলোড) আসেন। ফ্লেক্সিলোড করে এক টাকা কম দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন সোহেল। বাছির বাধা দিলে দুজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। দুপুরে সোহেল কয়েকজনকে নিয়ে দোকানে হামলা চালিয়ে বাছির কুপিয়ে হত্যা করে।