এক টাকার নতুন ধাতব মুদ্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার আগামী বৃহস্পতিবার এক টাকা মূল্যমানের নতুন ধাতব মুদ্রা প্রচলন করবে। ওই দিন থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে এ মুদ্রা পাওয়া যাবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয় থেকেও পাওয়া যাবে। স্টেইনলেস স্টিলে তৈরি ৩ দশমিক ২৫ গ্রাম ওজনের ২১ দশমিক ৫০ মিলিমিটার ব্যাসের গোলাকার এই মুদ্রার এক পিঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও অন্য পিঠে বাংলাদেশের জাতীয় প্রতীকসংবলিত নকশা মুদ্রিত রয়েছে। নতুন এ ধাতব মুদ্রার পাশাপাশি একই মূল্যমানের বর্তমান ধাতব মুদ্রাও চালু থাকবে। তথ্য বিবরণী।