এক টেবিলে নেতারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার জেলা প্রশাসকের কক্ষে গতকাল রোববার প্রধান দুই রাজনৈতিক দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতারা জড়ো হয়েছিলেন। এক টেবিলে বসে তাঁরা জেলা প্রশাসকের সঙ্গে পৌর নির্বাচনী নিয়ে খোলামেলা আলাপ করেন। আলোচনা শেষে সবাই নির্বাচন সুষ্ঠু করতে একে অপরের সহযোগিতা চান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই বৈঠকে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী, সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন, কুষ্টিয়া পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী কুতুব উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।