এক ট্রাকের চাপায় অন্য ট্রাকচালকের সহকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় গতকাল শনিবার একটি ট্রাকের চাপায় অপর একটি ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল নয়টার দিকে পাটুরিয়া ট্রাক টার্মিনালের একটি ট্রাকচালকের সহকারী সুজন মিয়া ট্রাক চালিয়ে টার্মিনাল থেকে বের হন। ঢাকা-পাটুরিয়া মহাসড়ক হয়ে তিনি ঘাটের দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটি মো. রুবেলকে (২৬) নামের একজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। রুবেল একই টার্মিনালের একটি ট্রাকচালকের সহকারী হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি যশোরের বেনাপোলের দীঘিরপাড় এলাকায়।শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের সহকারী সুজনকে আটক করা হয়েছে।