প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জে তরুণীকে যৌন হয়রানি করায় সাইফুল ইসলাম নামের এক তরুণকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন পারভিন ভ্রাম্যমাণ আদালতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ দণ্ড দেন।পুলিশ সূত্রে জানা যায়, শহরতলির বড় বহুলা গ্রামের বাসিন্দা মৃত আবদুল মতলিবের ছেলে সাইফুল ইসলাম (১৮) গতকাল শহরের ২ নম্বর পুল বাইপাস সড়কে এক তরুণীকে রাস্তায় ঝাপটে ধরেন। সঙ্গে সঙ্গে ওই তরুণী চিৎকার দিয়ে দৌড়ে পার্শ্ববর্তী একটি ঘরে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করেন। কিন্তু সাইফুল এ তরুণীর পিছু নিয়ে ওই ঘরে ঢুকলে লোকজন তাঁকে আটক করে থানায় খবর দেয়।খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাইফুলকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন পারভিন ওই দণ্ড দেন।