এক তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম জীবন হোসেন (২৬)। তাঁর বাড়ি নগরের ভদ্রা জামালপুর বস্তিতে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে বস্তির পাশে একটি লেকের পানিতে তাঁর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদাত হোসেন বলেন, এর আগে ট্রেনের নিচে পড়ে জীবনের একটি পা কাটা যায়। এরপর থেকে তিনি হুইলচেয়ারে চলাফেরা করতেন। রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হুইলচেয়ারসহ লেকের পানিতে পড়ে যান তিনি। সকালে স্থানীয় লোকজন পানিতে ভাসমান অবস্থায় লাশ দেখে পুলিশে খবর দেয়। ওসি বলেন, ময়নাতদন্তের পর লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।