রাজধানীর ধানমন্ডির র্যাংগ্স আনাম প্লাজা থেকে আবাহনী মাঠ পর্যন্ত পৌনে এক কিলোমিটার রাস্তার এক-তৃতীয়াংশই হাঁটার অনুপযোগী। গতকাল মঙ্গলবার এই পথে পরিবেশ বিষয়ে সক্রিয় কয়েকটি সংস্থার সম্মিলিত আয়োজনে নারী, শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী ব্যক্তিসহ সবার জন্য নিরাপদ ও স্বচ্ছন্দে হাঁটার উপযোগী পরিবেশ সৃষ্টির আহ্বানে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে আয়োজকেরা এক সমাবেশে তাঁদের এই পর্যবেক্ষণের কথা তুলে ধরেন।
সমাবেশ থেকে বক্তারা বলেন, যাতায়াতের ক্ষেত্রে ঢাকা শহরে হেঁটেই সর্বোচ্চসংখ্যক ট্রিপ সংঘটিত হয়। যেটি সংখ্যায় ৬০ লাখের কাছাকাছি। অথচ হাঁটার পরিবেশ নিশ্চিত করার বিষয়টি এখনো উপেক্ষিত। এই রাস্তাটি উদাহরণমাত্র।
সমাবেশে রাজধানীর মিরপুর, উত্তরা, গাজীপুর, পুরান ঢাকাসহ মোট ছয়টি এলাকায় পরিচালিত এক জরিপের সূত্র ধরে বলা হয়, এসব এলাকায় ফুটপাতগুলোর ৮২ শতাংশই হাঁটার অনুপযোগী। আর ৪৪ শতাংশ এলাকায় কোনো ফুটপাতই নেই।