এক দশক পর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ এক দশক পর শেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল সোমবার অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে আয়োজিত দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এ এম পারভেজ রহিম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আবদুল ওয়ারীশ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাজিমুল হক প্রমুখ। প্রতিযোগিতায় সহস্রাধিক প্রতিযোগী অংশ নেয়।