এক দিনমজুর বাবার অাকুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু মোসাম্মাত আইভি আক্তারের (৭) হৃদ্যন্ত্রের দুটি ভালভেই ছিদ্র ধরা পড়েছে। তার বাবা মো. রমিজুল ইসলাম দিনমজুর। রংপুরের পীরগাছার তাম্বুলপুরে গ্রামের বাড়ি।
রমিজুল বলেছেন, বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে মেয়ে আইভির চিকিৎসা করাতে গিয়ে তিনি এখন নিঃস্ব। চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। কিন্তু প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারছেন না। এ অবস্থায় সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো মেয়েটির চিকিৎসায় এগিয়ে আসবে এই প্রত্যাশায় আছেন তিনি।
আইভিকে সহায়তা পাঠানোর ঠিকানা: আনোয়ারা বেগম, হিসাব নম্বর: ১৬২.১৫১.০২৫.৫৪০২, ডাচ্-বাংলা ব্যাংক, রংপুর শাখা। বিজ্ঞপ্তি