এক দিনে দুই পরীক্ষা নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরোধ-হরতালের কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা কয়েক দফায় পেছানো হলেও এক দিনে সকাল-বিকেল দুটি পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
গতকাল শুক্রবার সকালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে পরীক্ষার্থীদের অভিভাবকদের মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, ‘আমি ছেলেমেয়েদের সাথে মিশি, তাদের মনের কথা বুঝি। দিনে দুটি পরীক্ষা নেব না। আমরা দিনে দুটি করে পরীক্ষা দিয়েছি, সেই দিন আর নেই।’