প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপলক্ষ বাফুফে ফুটবল একাডেমি উদ্বোধন। সিলেটে আজ বৃহস্পতিবার এ উপলক্ষে আসছেন পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার সরকারি সফরসূচি অনুযায়ী সকালে বিমানযোগে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বেলা সাড়ে ১১টায় বাফুফে ফুটবল একাডেমির উদ্বোধনের আনুষ্ঠানিকতায় যোগ দেবেন তাঁরা। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী-প্রতিমন্ত্রী ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, ফিফার পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এক দিনে পাঁচ মন্ত্রীর সফর উপলক্ষে সিলেটের ক্রীড়াঙ্গনেও সাজ সাজ রব দেখা দিয়েছে। পুলিশও তৎপর রয়েছে।