প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম কর অঞ্চলের আওতাধীন চট্টগ্রাম নগরসহ চারটি জেলা ও একটি উপজেলায় গতকাল রোববার আয়কর মেলা থেকে ১০৫ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। ৩৭ হাজার ৫৬৯ জন করদাতা গতকাল সেবা নিয়েছেন। এ নিয়ে গত পাঁচ দিনে চট্টগ্রাম নগর, জেলা ও উপজেলায় অনুষ্ঠিত আয়কর মেলায় ৩৪২ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। আয়কর মেলার তথ্য উপব্যবস্থাপনা কমিটি এ তথ্য জানিয়েছে।
গতকাল পঞ্চম দিনের মতো চট্টগ্রাম সরকারি কার্যভবন-২-সংলগ্ন মাঠে আয়কর মেলা হয়েছে। একই সময়ে বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা এবং প্রথমবারের মতো চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আয়কর মেলা হয়েছে।
মেলা কমিটি জানায়, গতকাল পৃথক পাঁচটি স্থানে অনুষ্ঠিত আয়কর মেলায় রিটার্ন জমা দিয়েছেন ৩ হাজার ১৫৮ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন ১৭৪ জন।