এক দিনে ১১ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে গতকাল রোববার কুকুরে কামড়ানো ১১ রোগী চিকিৎসা নিয়েছে। গত এক সপ্তাহে হাসপাতালে চিকিৎসা নিয়েছে আরও ৫০ জন। হাসপাতাল ও আক্রান্ত রোগীর পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রোববার বেলা দেড়টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে আসা কুকুরের কামড়ে জখম ১১ জন রোগী মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে নয়টি শিশু ও দুজন নারী। গত শনিবার থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত এসব নারী ও শিশু জখম হয়। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, ইদানীং এলাকায় কুকুরে কামড়ানোর ঘটনা বেড়ে গেছে।