এক দিনেই সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক দিনে গ্রাহকের বিদ্যুৎ-সংযোগ দিয়েছে। টাকা জমা দেওয়ার পর এক দিনেই ওই সংযোগ পান গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম অসীম কুমার দাশ জানান, প্রয়োজনীয় লাইন নির্মাণ ও আনুষঙ্গিক কাজ সম্পন্ন হওয়া সাপেক্ষে গ্রাহকদের বিদ্যুৎ-সংযোগ এক দিনেই দেওয়া সম্ভব। গত শনিবার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জেনারেল ম্যানেজার সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গ্রাহকের আবেদনের এক দিনের মধ্যে আবাসিক বিদ্যুৎ-সংযোগের নির্দেশ দেন বোর্ড কর্মকর্তাদের।