এক দিনের মাথায় আবারও তিনটি সোনার বার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে তিনটি সোনার বার জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস। গতকাল সোমবার সকালে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি উড়োজাহাজে আসা এক যাত্রীর কাছ থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ২৯১ দশমিক ৬০ গ্রাম ওজনের তিনটি সোনার বারের মূল্য প্রায় সাড়ে ১২ লাখ টাকা। আগের দিন গত রোববার পাঁচ যাত্রীর কাছ থেকে ৭৫ লাখ টাকা মূল্যের ১৫টি সোনার বার উদ্ধার করা হয়।