এক-দুই ঘণ্টা অন্তর দেশজুড়ে লোডশেডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন না হওয়ায় ঢাকাসহ সারা দেশে লোডশেডিং বেড়েছে। মিরপুর, কুড়িল, কারওয়ান বাজার, মুগদাপাড়াসহ ঢাকার বিভিন্ন এলাকা থেকে গতকাল দিনে ও রাতে এক-দুই ঘণ্টা পরপর লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে।ভুক্তভোগী গ্রাহকেরা বলেছেন, লোডশেডিংয়ের কারণে পানির সমস্যা দেখা দিয়েছে। ওয়াসার লাইনে যেমন পানি আসছে না, তেমনি লাইন থেকে পানি টানা এবং বাড়ির ছাদের ট্যাংকিতে পানি তোলা বিঘ্নিত হচ্ছে।ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডেসকো) ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সূত্রগুলো জানায়, তারা গতকাল অনেক এলাকায় বিদ্যুৎ পেয়েছে চাহিদার তুলনায় ৪০ শতাংশ। ফলে সন্ধ্যায় তো বটেই, দিনের বেলাও ঘন ঘন লোডশেডিং করতে হয়েছে।ওয়াসা সূত্র জানায়, ঢাকার একাধিক এলাকায় ওয়াসার অনেক পাম্পে জেনারেটর না থাকায় পানি উত্তোলন ব্যাহত হচ্ছে। আবার অনেক পাম্পে বিদ্যুতের দুটি লাইনের সংযোগ থাকলেও, একই সঙ্গে দুই লাইনেই লোডশেডিং হওয়ায় পাম্প চালানো যাচ্ছে না।