এক ধাপ এগিয়েছে ভিকারুননিসা
এইচএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা বোর্ডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবার একধাপ এগিয়ে তৃতীয় হয়েছে। গতবার ফলাফলের ভিত্তিতে এ কলেজের অবস্থান ছিল চতুর্থ। গতবারের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এবার জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৩২ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৯০৪ জন।
এ বছর কলেজে পাসের হার ৯৯ দশমিক ৮৫ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল এক হাজার ৩৪৯ জন। এবার পাস করেছেন এক হাজার ৩৪৭ জন। অসুস্থতার কারণে দুজন শিক্ষার্থী শেষ পর্যন্ত সব পরীক্ষা দিতে পারেননি।
অধ্যক্ষ মঞ্জু আরা বেগম বলেন, ‘অনেক প্রতিষ্ঠান ফলাফলের দৌড়ে ভালো করার জন্য মানবিক বিভাগ তুলে দিচ্ছে। তবে আমরা মানবিক বিভাগ রেখেই ভালো ফলাফল করছি।’ গতকাল শনিবার কলেজে ফল প্রকাশের পর শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। অভিভাবকেরা ব্যস্ত ছিলেন মুঠোফোনে স্বজনদের মেয়ের ফলাফল জানাতে। শিক্ষার্থীরা একে অন্যকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করেন।
তবুও মন খারাপ: বিজ্ঞান বিভাগের সি সেকশনের ৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন কিন্তু তার পরও তাঁরা ও তাঁদের অভিভাবকদের মন খারাপ। কেননা ইংরেজিতে তাঁরা এ প্লাস (৮০ থেকে ১০০ নম্বর) পাননি। ফলে তাঁদের গোল্ডেন জিপিএ-৫ হবে না। এতে বুয়েটসহ বিভিন্ন জায়গায় ভর্তি হতে সমস্যা হবে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রথম আলোকে বলেন, ‘যে মেয়েদের ইংরেজিতে এ প্লাস আসেনি তাদের এ ধরনের ফলাফল করার কথা না। তারা খুবই ভালো ছাত্রী।