এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করলা গাছ কর্তনসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের কৃষক শ্যামচরণ বর্মণের (৪৫) ১ কিয়ার (৩০ শতক) করলা খেতের সব গাছ শনিবার রাতে দুর্বৃত্তরা কেটে জমিতে ফেলে রেখে গেছে। এ ঘটনায় শ্যামচরণ তাহিরপুর থানায় এজাহার দায়ের করেছেন। তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান জানান, শ্যামচরণ গরিব কৃষক। এ ঘটনায় জড়িত দৃষ্কৃতিকারীদের চিহ্নিত করা হয়েছে। তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিআদিবাসীদের মানববন্ধনসিরাজগঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বরে বাংলাদেশ আদিবাসী ফোরাম সিরাজগঞ্জ শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আদিবাসী নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা ও চাকমারাজা দেবাশীষ রায়ের গাড়িবহরে হামলার প্রতিবাদে বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন নির্মল কুমার মাহাতো, সুশীল কুমার মাহাতো, রামপ্রসাদ, হিতেন উড়াও, রণজিত বসাক, পলাশ মুড়ারী প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জদুজন গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিশু অপহরণের অভিযোগে পুলিশ গত রোববার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়া গ্রামের মো. শাহিন মিয়া (২৫) ও জরিনা বেগম (৩০)। জানা গেছে, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মো. ছোটন মিয়ার ছেলে আবদুল আলিম গত ১০ জানুয়ারি অপহূত হয়। সরাইল থানার ওসি সুভাষ চন্দ্র সাহা বলেন, প্রাথমিক তদন্তে অপহরণের ঘটনায় তাঁদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি