এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামি গ্রেপ্তারবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬ মার্চ দুজন ছাত্রী লাঞ্ছিত হওয়ার ঘটনায় করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. আলম। গত শুক্রবার রাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম সারোয়ার জানান, মামলার অপর ছয় আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিনা মূল্যে চিকিত্সাপঞ্চগড়ের দেবীগঞ্জে বিনা মূল্যে চোখের ছানি অপারেশন, তালু ও ঠোঁটকাটা রোগীদের চিকিত্সাশিবিরের আয়োজন করা হয়। ঢাকায় দেবীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে গত শুক্রবার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এই শিবির আয়োজন করা হয়। শিবির ঢাকা ন্যাশনাল মেডিকেল ও হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান শাহ মো. বুলবুল ইসলাম, এম জি ফারুক হোসেন, আবু সায়েম ও সান চিকিত্সাসেবা দেন। উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক প্রধান অতিথি হিসেবে শিবিরের উদ্বোধন করেন। পঞ্চগড় প্রতিনিধি৫০ বছর পূর্তিবগুড়ার শেরপুরে টাউন বারোয়ারি হরিবাসর কমিটির ৫০ বছর পূর্তি উপলক্ষে সাত দিনব্যাপী উত্সব শুরু হয়েছে। উত্সবের শুরুতেই গত বৃহস্পতিবার বিকেলে শহরের শ্রীশ্রীরাধাগোবিন্দ মন্দির থেকে শোভাযাত্রা বের করা হয়। উত্সব ঘিরে গত শুক্রবার থেকে কমিটির আয়োজনে ওই মন্দির চত্বরে শুরু হয় মহানাম যজ্ঞ ও লীলাকীর্তন অনুষ্ঠান। উত্তরাঞ্চলের এই বৃহত্ অনুষ্ঠানের আয়োজক কমিটির সাধারণ সম্পাদক নিমাই ঘোষ জানান, উত্সবের দিনগুলোতে বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হবে। শেরপুর (বগুড়া) প্রতিনিধিবিনা মূল্যে চিকিত্সাপঞ্চগড়ের দেবীগঞ্জে বিনা মূল্যে চোখের ছানি অপারেশন, তালু ও ঠোঁটকাটা রোগীদের চিকিত্সাশিবিরের আয়োজন করা হয়। ঢাকায় দেবীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে গত শুক্রবার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এই শিবির আয়োজন করা হয়। শিবির ঢাকা ন্যাশনাল মেডিকেল ও হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান শাহ মো. বুলবুল ইসলাম, এম জি ফারুক হোসেন, আবু সায়েম ও সান চিকিত্সাসেবা দেন। উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক প্রধান অতিথি হিসেবে শিবিরের উদ্বোধন করেন। পঞ্চগড় প্রতিনিধিনাট্যোত্সব শুরুনাট্য সমিতির আয়োজনে দেশের বিভিন্ন জেলার ২৬টি নাট্যদলের অংশগ্রহণে গত শুক্রবার শুরু হয়েছে ‘গুডনাইট বিংশতি নাট্যোত্সব, ২০১০’। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী প্রধান অতিথি হিসেবে উত্সবের উদ্বোধন করেন। সন্ধ্যা সাড়ে সাতটায় নাট্য সমিতি মঞ্চে সরদার মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মির্জা আনোয়ারুল ইসলাম, চিত্ত ঘোষ, কাজী বোরহান, আজিজুল ইমাম চৌধুরী, এ জেড এম মেনহাজুল হক প্রমুখ। দিনাজপুর অফিস