এক নজরে
অপহরণের অভিযোগকিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের রঞ্জনা দাস (১১) নামে এক ছাত্রীকে অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার নরেশ দাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার সূত্রে জানা যায়, ১০ মার্চ মনা দাসসহ (২২) কয়েকজন এক স্কুলছাত্রীকে অপহরণ করেন। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রব প্রধান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্তের পর আমরাও ধারণা করছি, মেয়েটিকে অপহরণ করা হয়েছে।’ নিজস্ব প্রতিবেদক, ভৈরব।প্রবাসীর বাড়িতে ডাকাতিমৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের আইলাপুর গ্রামের প্রবাসী আসলাম মিয়ার বাড়িতে গত শনিবার গভীর রাতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। ডাকাতেরা নগদ টাকাসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে। আসলাম মিয়ার পারিবারিক সূত্র জানায়, গত শনিবার রাত তিনটার দিকে একদল ডাকাত তাদের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি পানিতে ডুবে মৃত্যুচাঁদপুরের মতলব উত্তর উপজেলার মিলারচর গ্রামের মো. সিয়াম (৪) ও শাকিলা (৩) নামের দুই শিশু গত শনিবার পুকুরের পানিতে ডুবে মারা গেছে। সিয়াম একই গ্রামের ছানাউল্লাহ তাঁতির ছেলে এবং শাকিলা আক্কাস তাঁতির মেয়ে। দুপুর ১২টায় ঘাটে বসে খেলা করার সময় তারা পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর পুকুর থেকে তাদের উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধিনয় ডাকাত গ্রেপ্তারকুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামসংলগ্ন পদ্মা নদীর পাথরঘাট থেকে শনিবার ভোর রাতে ডাকাতির প্রস্তুতিকালে নয়জনকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হচ্ছেন নাটোরের লালপুর উপজেলার তিলকপুর গ্রামের রুমেন আলী, জুয়েল উদ্দিন, শামীম হোসেন, আরমান আলী, আশরাফুল আলী, শহীদুল ইসলাম, বিদ্যুৎ মহনদার, মাসুদ রানা এবং চক লালপুর এলাকার হাশেম আলী। ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি