এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নূর মোহাম্মদ মেলানড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মেছিলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই গ্রামের নামকরণ করা হয় নূর মোহাম্মদনগর। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের কর্মময় জীবনের স্মৃতি ধরে রাখার লক্ষ্যে নূর মোহাম্মদনগরের পাশে ফেদী গ্রামে (প্রস্তাবিত আলীগঞ্জ) ১২ শতাংশ জমির ওপর ৬২ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয় গ্রন্থাগার ও জাদুঘর। গত রোববার এই কমপ্লেক্স চত্বরেই নূর মোহাম্মদ মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এস কে আবু বাকের। নড়াইল প্রতিনিধিপিটুনিতে বেহুঁশবাদীর পক্ষে থানায় সাক্ষী দেওয়ায় দুধু মিয়া (৭১) নামের এক ব্যক্তিকে পিটিয়ে বেহুঁশ করে দিয়েছেন বিবাদী দিলদার হোসেন। গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখিল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুধু মিয়ার স্ত্রী জাহানারা বেগম গত রোববার রাঙ্গুনিয়া থানায় মামলা করেছেন। দিলদার হোসেন বলেন, মিথ্যা সাক্ষী দেওয়ায় দুধু মিয়াকে পেটানো হয়েছে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান বলেন, সহকারী উপপরিদর্শক স্বপন মামলাটি তদন্ত করছেন। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিসন্ত্রাসী গ্রেপ্তারবালাগঞ্জে আসামি ছাড়িয়ে নিতে এসে গতকাল সোমবার এক যুবক গ্রেপ্তার হয়েছে। তার নাম সুমন আহমদ। পুলিশের দাবি, সুমন তালিকাভুক্ত সন্ত্রাসী। পুলিশ জানায়, গত রোববার রাত তিনটার দিকে উপজেলার মোরারবাজারে একটি চোরাই মোটরসাইকেলসহ আলাউদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করে টহল পুলিশ। বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, সুমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। চোরাই মোটরসাইকেল ছাড়িয়ে নিতে এসে সে গ্রেপ্তার হয়েছে। বালাগঞ্জ্র(সিলেট) প্রতিনিধি