এক নজরে
তিন বছর বাক্সবন্দীযশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইসিজি যন্ত্রটি তিন বছর ধরে অব্যবহূত পড়ে আছে। ২০০৮ সালের ২০ মার্চ যন্ত্রটি স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হয়। হাসপাতাল গুদাম থেকে ওই বছরের ৩ জুলাই সেটি ওয়ার্ডে দেওয়া হয়। এরপর থেকে সেটি পড়ে আছে। এতে যন্ত্রটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আর রোগীদের বাইরে থেকে অতিরিক্ত টাকায় পরীক্ষা করাতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হেদায়েতুল ইসলাম বলেন, কার্ডিওগ্রাফার না থাকায় যন্ত্রটি চালানো যাচ্ছে না। কেশবপুর (যশোর) প্রতিনিধিচোরাই তেলসহ আটকমংলা বন্দরে অবস্থানরত এমভি বাংলার মায়া জাহাজ থেকে ৪০০ লিটার গিয়ার অয়েল পাচারকালে আ. রহমান নামে এক চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড। পাটবাহী এ জাহাজ থেকে দফায় দফায় বিপুল পরিমাণ গিয়ার অয়েল পাচার করে তা লেবার জেটি এলাকার চিহ্নিত চোরাকারবারি রহমান নিজ ঘরে মজুদ করছিল বলে অভিযোগ রয়েছে। কোস্টগার্ড সদস্যরা সোমবার দুপুরে লেবার জেটির ওই ঘরে অভিযান চালিয়ে ৪০০ লিটার তেলসহ রহমানকে আটক করে। মংলা (বাগেরহাট) সংবাদদাতাবিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন২১ মার্চ বেলা দুইটা থেকে রাত আড়াইটা পর্যন্ত কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন দাউদকান্দি ও তিতাস উপজেলায় সাড়ে ১২ ঘণ্টা বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন ছিল। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এতে কলকারখানা বন্ধ হয়ে যায়। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উপ-মহাব্যবস্থাপক নীল মাধব বণিক বলেন, ফিডারে সমস্যার কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। মহাব্যবস্থাপক আবদুর রশীদ বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিইলিশ রক্ষায় শোভাযাত্রাজাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে জেলে ও সাধারণ মানুষকে সচেতন করতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বরিশাল নগরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে ওই শোভাযাত্রা বের করা হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে সিটি মেয়র শওকত হোসেন ইলিশ রক্ষায় জাটকা নিধন না করার আহ্বান জানান। জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তর আয়োজিত শোভাযাত্রার নেতৃত্বও দেন মেয়র। বরিশাল অফিসপ্রবাসী কল্যাণ সেলপ্রবাসীদের আইনি সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল মঙ্গলবার হবিগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ সেল গঠন করা হয়েছে। পুলিশ সুপারের কার্যালয়ের নিচ তলায় পাঁচ সদস্যের এ সেলের উদ্বোধন করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া। এ উপলক্ষে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রবাসী ও সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হবিগঞ্জ প্রতিনিধি