এক নজরে
বনবিড়ালের মৃত্যুপাবনা সদর উপজেলার চর বলরামপুর এলাকা থেকে আটক করা বনবিড়ালটি মঙ্গলবার মারা গেছে। গত সোমবার সকালে এটি আটক করা হয়েছিল। আটকের পর সুজানগর উপজেলা পশু চিকিৎসক মো. শফিউল আলম এর চিকিৎসা করেন। মঙ্গলবার বিকেলে শহরের শালগাড়িয়া সামাজিক বন কেন্দ্রে ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর এটি মারা যায়। আটকের সময় মাথায় আঘাত লাগায় এটি মারা গেছে বলে বন বিভাগ দাবি করেছে। পাবনা অফিসদুজনের কারাদণ্ডচাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় দুই ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-২-এর বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন। দণ্ড পাওয়া দুজন হচ্ছেন নাচোল উপজেলার ইসলামপুর বেলডাঙ্গা গ্রামের সাদিকুল ইসলাম ও সেলিম রেজা । নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জট্রলারে ডাকাতিবঙ্গোপসাগরের বরগুনার পাথরঘাটা ও সুন্দরবনসংলগ্ন ফেয়ারওয়ে বয়ার কাছাকাছি এলাকায় সোমবার ১০টি ট্রলারে একদল জলদস্যু হামলা চালিয়েছে। জলদস্যুরা এসব ট্রলার থেকে আট লাখ টাকা মূল্যের মাছ লুট করে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত একটি ট্রলারের মালিক সোমবার সন্ধ্যায় পাথরঘাটা ট্রলার মালিক সমিতির কাছে এসব কথা জানান। জলদস্যুরা এসব মাছ কুয়াকাটাসংলগ্ন মহীপুর মৎস্যবন্দরে নিয়ে বিক্রি করে। নিজস্ব প্রতিবেদক,বরগুনানির্বাচন স্থগিতপটুয়াখালীর মির্জাগঞ্জের দক্ষিণ সুবিদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন চলাকালে সোমবার ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন স্থগিত করেছে। সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একদল সন্ত্রাসী কেন্দ্রে ঢুকে এ ঘটনা ঘটায়। এ সময় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পটুয়াখালী অফিসকর্ণফুলী বাঁচাতেকর্ণফুলী নদীর উভয় পাড়ের অবৈধ দখল উচ্ছেদ এবং নদী দূষণমুক্ত রাখার উদ্যোগ নেওয়ার দাবিতে মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী তিনটি সংগঠন। জন-উদ্যোগ, পিপলস ভয়েস ও নাগরিক মৈত্রী নামে তিনটি সংগঠনের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শতাধিক লোক অংশ নেন। মানববন্ধন শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামনির্মাণকাজ শুরুর দাবিময়মনসিংহের ফুলবাড়ীয়া বধ্যভূমি স্মৃতিস্তম্ভের নির্মাণকাজ দ্রুত শুরু করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে প্রজন্ম-৭১। গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ময়মনসিংহ অফিস