এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামাক চাষে বিপদকক্সবাজারের জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমেদ বলেছেন, কোনো তামাক চাষিকে সরকারি খাসজমি বন্দোবস্ত দেওয়া হবে না। এ ছাড়া যারা তামাক চাষে জড়িত তাদের সার, বীজ ও সরকারি যাবতীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হবে। খাস কিংবা সংরক্ষিত বনভূমিতে কেউ তামাক চাষ করলে তা ধ্বংসের পাশাপাশি মামলা দেওয়া হবে। বুধবার উপজেলা লক্ষ্যার চর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিশিক্ষক লাঞ্ছিতসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরহাট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী মর্তুজা বুধবার বিদ্যালয়ে এলে প্রধান শিক্ষক তাঁকে আপাতত বিদ্যালয়ের সব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন ও হাজিরা খাতায় সই করতে নিষেধ করেন। পরে পরিচালনা কমিটির সদস্য নুরুজ্জামান তাঁকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেছেন আলী মর্তুজা। তবে অভিযোগ অস্বীকার করেছেন নুরুজ্জামান। প্রধান শিক্ষক নির্মলেন্দু তালুকদার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিস্বাধীনতার বইমেলাচট্টগ্রাম নগরে পাঁচ দিনব্যাপী স্বাধীনতার বইমেলা ও চট্টগ্রাম উত্সবে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। মঙ্গলবার বিকেলে ডিসি হিলে মেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক। চট্টগ্রাম একাডেমির পরিচালক আনোয়ারা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ ও লেখক নুরুল ইসলাম, সাহিত্যিক ফাহমিদা আমিন, আনোয়ারা সৈয়দ হক। স্বাগত বক্তব্য দেন বইমেলার মহাসচিব নেছার আহমদ। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামস্যালাইন সংকটনড়াইলে খাওয়ার স্যালাইনের সংকট দেখা দিয়েছে। সদর হাসপাতালসহ জেলার সব কয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে এর প্রভাব পড়েছে। ফলে চিকিত্সা নিতে আসা নিম্ন আয়ের রোগীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বাজার থেকে বেশি দামে কেনা তাদের পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়েছে। সদর হাসপাতালের নার্স প্রমিলা ভৌমিক জানান, হাসপাতালে চিকিত্সাধীন একজন রোগীকে একটির বেশি আইভি স্যালাইন সরবরাহ করা যাচ্ছে না। নড়াইল প্রতিনিধিদুজনের যাবজ্জীবনহেরোইন রাখার দায়ে চুয়াডাঙ্গায় দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন মেহেরপুরের গোপীপুর গ্রামের আবদুর রশিদ ও একই জেলার হরিরামপুর গ্রামের মোহাম্মদ রশিদ। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) মনজুরুল হক খান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি