এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামি ১২০০পুলিশের ওপর হামলার অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপির উভয় পক্ষের ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা মোট এক হাজার ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এসআই) নিলু বড়ুয়া ওই মামলা করেন। আসামিদের মধ্যে আলমগীর হোসেন (৪০) নামের জোড্ডা ইউনিয়নের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল গফুর ভূঁইয়ার অনুসারী। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা রোগীদের বিক্ষোভচিকিৎসক না পেয়ে ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা শতাধিক রোগী বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষ ঘেরাও ও বিক্ষোভ প্রদর্শন করে। বিষয়টি জানতে পেরে কয়েকজন চিকিৎসক বাসা থেকে ছুটে এসে রোগীদের শান্ত করেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি১০ শিক্ষক সংবর্ধিতমৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অবসর গ্রহণকারী ১০ শিক্ষক-শিক্ষিকাকে বৃহস্পতিবার সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার দক্ষিণভাগ ক্লাস্টার এ অনুষ্ঠানের আয়োজন করে। দক্ষিণভাগ ইউনিয়নের দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জগদীশ চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মুকুল। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিসাতজন আটকবরিশাল শহর থেকে বুধবার রাতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সাতজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, স্বাধীনতা দিবসের কর্মসূচি বানচালের পরিকল্পনা করার অভিযোগে তাঁদের আটক করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, স্বাধীনতা দিবসের কর্মসূচি পণ্ড করার জন্য আটক ব্যক্তিরা বুধবার রাতে নগরের গোরস্থান রোডের একটি মেসে পরিকল্পনা করছিলেন। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। বরিশাল অফিস