এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুচলেকা নিয়ে মুক্তিচট্টগ্রাম নগরের অভিজাত আবাসিক এলাকা সুগন্ধায় লাঠিসোঁটা নিয়ে মহড়া দেওয়ার সময় আটক নয়জন কিশোরকে গত শুক্রবার রাতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ মুচলেকা নেয় পুলিশ। সুগন্ধায় কোচিং সেন্টারে ছাত্রদের দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে কিশোরেরা ওই এলাকায় লাঠিসোঁটা ও হকিস্টিক নিয়ে মহড়া দেয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামবৃত্তি পেল মেধাবীরা নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৭৩ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলার হাজারীহাট হাইস্কুল অ্যান্ড বিএম কলেজ মাঠে ইসলাম করিম ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন জেলা প্রশাসক মিজানুর রহমান। ইসলাম করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আমজাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন মোল্লা। নোয়াখালী অফিসইউপি সদস্য বরখাস্তমৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. খছরুজ্জামানকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১১ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক চিঠিতে তাঁকে বরখাস্ত করা হয়। বড়লেখার ইউএনও শাহ আলম মুকুল বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ইউপি চেয়ারম্যানের কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে তিনি গত বৃহস্পতিবার ইউপি সদস্য খছরুজ্জামানকে একটি চিঠি দিয়েছেন। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিসার উৎপাদন বন্ধজামালপুরের সরিষাবাড়ী উপজেলার যমুনা সার কারখানায় তিন দিন ধরে ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে। কারখানা সূত্রে জানা গেছে, কারখানার ইউরিয়া প্লান্টের বয়লারের টিউব ছিদ্র হয়ে যাওয়ায় শুক্রবার রাত ১১টা থেকে উৎপাদন বন্ধ রয়েছে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক আহসানুজ্জামান শনিবার জানান, কারখানায় উৎপাদন চালু হতে আরও চার-পাঁচ দিন লাগবে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি