এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরিমানাভ্রাম্যমাণ আদালত গত রোববার সকালে বরিশালের বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে শ্রীগুরু মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা, বাংলাদেশ টোব্যাকো স্টোরসকে সাত হাজার ও আলতাফের হোটেলকে দুই হাজার টাকা জরিমানা করেন। নোংরা পরিবেশ এবং পচা-বাসি, মেয়াদোত্তীর্ণ ও বিএসটিআইয়ের অনুমোদনহীন খাদ্যসামগ্রী বিক্রির অভিযোগে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিম-উর রহমান অভিযানে নেতৃত্ব দেন। বরিশাল অফিস।আলোচনা সভামৌলভীবাজার পৌর মিলনায়তনে গত রোববার ‘ম্যালেরিয়া নিয়ন্ত্রণে গণমাধ্যমের সহায়তা’ শীর্ষক আলোচনা সভা হয়েছে। সিভিল সার্জন পারিজাত কুমার পালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মফিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ফয়জুল করিম। আলোচনা সভায় বক্তব্য দেন সরওয়ার আহমদ, বকসী ইকবাল আহমদ, রজত কান্তি গোস্বামী, ফেরদৌস আহমদ, নজরুল ইসলাম, নুরুল ইসলাম প্রমুখ। মৌলভীবাজার প্রতিনিধিট্রেনে কাটা পড়ে মৃত্যুফেনী শহরের অদূরে দেওয়ানগঞ্জ রেল ক্রসিংয়ের কাছে রেললাইনের পাশ থেকে গতকাল রোববার দুপুরে রেলওয়ে পুলিশ (জিআরপি) অজ্ঞাতনামা এক যুবকের (৩০) মৃতদেহ উদ্ধার করেছে। ট্রেনে কাটা পড়া ওই যুবকের দিখণ্ডিত লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ফেনীইয়াবাসহ আটককক্সবাজারের টেকনাফে বিডিআরের জওয়ানরা ৯৯৮টি ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছেন। সোমবার সকাল আটটায় হোয়াইক্যং চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিডিআর ৯৯৮টি ইয়াবা ট্যাবলেটসহ মো. ইসমাঈলকে (৩৭) আটক করে। তাঁর বাড়ি টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া গ্রামে। তাঁকে টেকনাফ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি