এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাত গ্রেপ্তারনরসিংদী সদরে গত সোমবার অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গিয়াস উদ্দিন ওরফে গেসু ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, ২০০০ সালে বাজিতপুরের সরারচর বাজারে ডাকাতির সময় দুই ব্যক্তিকে হত্যার দায়ে ঢাকার দ্রুত বিচার আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মালেক জানান, গিয়াসের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর, কটিয়াদী, নান্দাইল ও বাজিতপুর থানায় একাধিক হত্যা ও ডাকাতির মামলা রয়েছে। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিফেনসিডিলসহঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় গত সোমবার রাতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮৬ বোতল ফেনসিডিলসহ দুই বোনকে গ্রেপ্তার করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি কুমিল্লায়। হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফরাজী বুলবুল জানান, তাঁরা শরীরে বেঁধে বোতলগুলো বহন করছিলেন। দুই বোন বলেন, অসুস্থ মায়ের চিকিৎসাসহ জীবিকার তাগিদে তাঁরা ফেনসিডিল বহনের কাজ করছিলেন। গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধিযাবজ্জীবন কারাদণ্ডসিলেটে দুটি পৃথক মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (চতুর্থ) আদালতের বিচারক মো. জালালউদ্দিন আহমদ গতকাল মঙ্গলবার এ রায় দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামের জাকির হোসেন ও দক্ষিণ সুরমার কদমতলী এলাকার মো. বদরুল ইসলাম। বদরুল জেলহাজতে। আর জাকির পলাতক। মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১৮ সেপ্টেম্বর জাকিরকে দুই কেজি ৮৩১ গ্রাম হেরোইনসহ আটক করে র‌্যাব। একই বছর ২০ নভেম্বর ৩০ গ্রাম হেরোইনসহ বদরুলকে আটক করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেটনিরাপদ সড়কের দাবিরাঙামাটির কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বিভিন্ন অংশে ধস ও কর্ণফুলী কলেজ সড়ক সংস্কার এবং নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশ মানবাধিকার কমিশন কাপ্তাই শাখার উদ্যোগে গত সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। স্থানীয় কর্ণফুলী কলেজ ও নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকমণ্ডলী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করে দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দেন উপজেলা চেয়ারম্যান অংসুই চাইন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেদ রহিম। কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি নয়টি পদ শূন্যপটুয়াখালীর বাউফল উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ নয়টি গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধানের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এসব দপ্তরের প্রশাসনিক কার্যক্রমে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয় অন্য দপ্তরের কর্মকর্তাদের। এ কারণে জনসাধারণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। শূন্যপদগুলো হচ্ছে উপজেলা প্রকৌশলী, স্বাস্থ্য কর্মকর্তা, সাব রেজিস্ট্রার, নির্বাচন কর্মকর্তা, মহিলাবিষয়ক কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা ও পল্লী উন্নয়ন কর্মকর্তা। ইউএনওর দায়িত্ব পালন করছেন সহকারী কমিশনার (ভূমি) মৃণালকান্তি দে। পটুয়াখালী অফিসচালের জন্য বিক্ষোভফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরে খোলাবাজারে (ওএমএস) চাল কিনতে না পেরে চালের ডিলারের আড়তের সামনে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বিক্ষোভকারীরা চালের ডিলার ও উপজেলা খাদ্য কর্মকর্তাকে অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে। গত সোমবার সকালে এ ঘটনা ঘটে। জুঙ্গুরদি গ্রামের এস কে এম আসাদুজ্জামান বলেন, ডিলাররা চাল কালোবাজারে বিক্রি করে দেন। তবে ডিলাররা এই অভিযোগ অস্বীকার করেছেন। নগরকান্দা থানার ওসি শামসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফরিদপুর অফিসরংপুরে কর্মশালা‘জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন ভবিষ্যত্ বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালা গত সোমবার রংপুরে অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশের (এডাব) আয়োজনে স্থানীয় একটি হোটেলে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুব-উল-আলম। মূল প্রবন্ধ পাঠ করেন গণ উন্নয়ন কেন্দ্রের রোকনুজ্জামান। ফিরোজা বেগমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মুনির চৌধুরী, মনোয়ারা বেগম, সামসাদ বেগম, মারহামাতুন নেছা, খন্দকার ফকরুল আনাম, নজরুল ইসলাম হক্কানি প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, রংপুর