এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরী ক্লাব পরিদর্শনলক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর কিশোরী ক্লাব পরিদর্শন করেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমীন চৌধুরী। গত মঙ্গলবার ক্লাব পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কিশোর-কিশোরীদের সঙ্গে ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেন ও তাদের সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. নজরুল হোসেন, ব্র্যাকের কর্মকর্তা মো. সহিদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি।শিক্ষক সমিতির নির্বাচনসিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত গণতান্ত্রিক শিক্ষক পরিষদ ১১টি পদের মধ্যে ১০টিতে জয় পেয়েছে। মো. জামাল উদ্দিন ভূঞা সভাপতি ও আনজুমান আরা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহসাধারণ সম্পাদক হয়েছেন সাদা দলের মোজাম্মেল হক। এ ছাড়া জীতেন্দ্রনাথ অধিকারী সহসভাপতি, মো. নুরুল হায়দার কোষাধ্যক্ষ এবং রোমেজা খানম, সোহেল মিঞা, আজমুল হুদা, মো. কামরুল হাসান, মো. বাশির উদ্দিন ও মৌসুমী পুরকায়স্থ সদস্য নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার ভোট নেওয়া হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সংবাদদাতা।বিচারের দাবিতেযুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় গতকাল বুধবার মানববন্ধন হয়েছে। করিমগঞ্জ-চামড়াঘাট নৌবন্দর সড়কের আয়লা গ্রামে ও করিমগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে পৃথকভাবে এ কর্মসূচি পালিত হয়। ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ কমিটির ব্যানারে এ মানববন্ধন হয়। মানববন্ধনে শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। তাঁরা অবিলম্বে রাজাকার ও যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করার জোর দাবি জানান। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।নবগঙ্গার খনন শুরুএকসময়ের খরস্রোতা নবগঙ্গা নদীতে চলত পালতোলা নৌকা। আজ নবগঙ্গা যৌবনহারা, মৃৃতপ্রায়। এই নবগঙ্গা আবার ফিরে পাবে যৌবন। বিচ্ছিন্ন হয়ে যাওয়া মধুমতীর প্রবাহের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য নেওয়া হয়েছে খনন প্রকল্প। গত সোমবার নড়াইলের লোহাগড়া উপজেলার তেলকাড়া পয়েন্ট থেকে নদীর খনন শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে তেলকাড়া থেকে দিঘলিয়া পর্যন্ত আট দশমিক ৬৮ কিলোমিটার অংশ খনন করা হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে দুই কোটি ৪০ লাখ টাকা। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিচাঁদা দাবি, হুমকিসাতক্ষীরার শ্যামনগর ও দেবহাটা উপজেলায় কর্মরত ছয় সরকারি কর্মকর্তার প্রত্যেকের কাছে দুই লাখ করে টাকা চাঁদা দাবি করে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির নামে জনৈক দাদা মতির মোবাইল থেকে হুমকি দেওয়া হয়েছে। গত সোমবার দুপুরের দিকে ০১৫৫৩৬৫৬৩৭৫ নম্বরের মোবাইল থেকে এই হুমকি দেওয়া হয়। ওই কর্মকর্তারা এ বিষয়ে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা