এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণিসম্পদ মেলাদিনাজপুরের পার্বতীপুর স্টেডিয়াম মাঠ চত্বরে গত বুধবার তিন দিনব্যাপী কৃষি ও প্রাণিসম্পদ প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বেলা ১১টায় মেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ও মোসাম্মত্ লতিফা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মকবুল হোসেন প্রামাণিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমরাব আলী তালুকদার প্রমুখ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুজিব-উল-ফেরদৌস। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিস্বামীর যাবজ্জীবনস্ত্রীকে হত্যার দায়ে বরিশালের মেহেন্দীগঞ্জের আবদুল মান্নান আকনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বুধবার বরিশালের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান সরদার এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর সাত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। আবদুল মান্নান ১৯৯৮ সালের ১০ জুলাই তাঁর স্ত্রী লুত্ফুন্নেছাকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহত লুত্ফুন্নেছার ভাই ফারুক বেপারী আটজনকে আসামি করে মামলা করেন। বরিশাল অফিস