এক নজরে
বাবা-ছেলের যাবজ্জীবনটাঙ্গাইলে একটি হত্যা মামলায় বাবা ও ছেলের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁদের পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। টাঙ্গাইলের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক এ টি এম মেসবাউদ্দৌলা গত বৃহস্পতিবার এই রায় দেন। দণ্ডিত ব্যক্তিরা হচ্ছেন মির্জাপুর উপজেলার আগধল্যা গ্রামের ওসমান আলী (৪৫) ও তাঁর ছেলে শাহ আলম (২২)। মামলার বিবরণে জানা গেছে, দণ্ডিত ব্যক্তিরা ২০০৪ সালের ১০ নভেম্বর বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে পাশের বাড়ির মোশাররফকে টেঁটা দিয়ে আঘাত ও মারধর করেন। ঘটনার দুই দিন পর মোশাররফ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। টাঙ্গাইল অফিস২০০ হাঁসের মৃত্যুসুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের প্রভাকরপুর গ্রামের ছায়াদুর রহমানের হাঁসের খামারের দুই শতাধিক হাঁস ডাক প্লেগ রোগে গত বৃহস্পতিবার মারা গেছে। আক্রান্ত হয়েছে খামারের আরও তিন শতাধিক হাঁস। খামারের মালিক ছায়াদুর রহমান জানান, গত কয়েক দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে স্থানীয় নদীতে পানি বাড়ায় হাঁসগুলো সেখানে নামলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই হাঁসগুলো মারা যেতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই দুই শতাধিক হাঁস মারা যায়। জগন্নাথপুর উপজেলা পশুসম্পদ কর্মকর্তা আবদুর রহিম জানান, মৃত হাঁসগুলোর ময়নাতদন্ত করে ধারণা করা গেছে যে সেগুলো ডাক প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিমুক্তিযোদ্ধাদের মিছিলযুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধারা মিছিল ও সমাবেশ করেছেন। গত বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের পশ্চিমপাড়ের বটতলায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা শামসুল হকের সভাপতিত্বে সমাবেশে মুজিবুল হক, রাফেজা বেগম, আবুল কালাম দাড়িয়া, আবদুল খালেক, মোদাচ্ছের হোসেন ঠাকুর, আবুল মুন্সি প্রমুখ বক্তব্য দেন। বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার এবং রাজাকার-আলবদর-আলশামসদের সামাজিকভাবে বর্জনের আহ্বান জানান। সমাবেশ শেষে উপজেলা সদরে একটি মিছিল বের হয়। গোপালগঞ্জ প্রতিনিধিশিক্ষার্থীদের মানববন্ধনদিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে ক্যাম্পাসে মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন। গত বৃহস্পতিবার বেলা ১১টায় তাঁরা মৎস্যবিজ্ঞান অনুষদ থেকে মিছিল বের করেন। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও সামাবেশ করেন। সমাবেশে বক্তারা যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে দেশের মৎস্য সম্পদ রক্ষা ও উন্নয়নের দাবি জানান। সমাবেশে অনুষদের শিক্ষার্থীদের মধ্যে রকি, শাকিলা, হেলাল, আশরাফুল, যুথি প্রমুখ বক্তব্য দেন। দিনাজপুর অফিস