এক নজরে
বিদ্যুতের দাবিতেনারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার সকালে গ্যাস, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে। সেখানে জেলা নাগরিক কমিটির সহসভাপতি এ ওয়াই এম হাসমত উল্লাহর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, শহর উন্নয়ন কমিটির আহ্বায়ক এ টি এম কামাল, ওয়াহাব প্রমুখ। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি এ কর্মসূচি দেয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি।গ্রেপ্তার ১শেরপুর শহরের পাথালিয়া মোড় এলাকা থেকে গতকাল শনিবার সকালে নিজাম উদ্দিন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর বাড়ি সদর উপজেলার পশ্চিমপাড়া গ্রামে। র্যাব ও পুলিশের দাবি, আটক নিজাম উপজেলার একটি ডাকাত দলের সরদার। র্যাব-১২-এর সহকারী পরিচালক মো. আবদুল ওয়াহাব জানান, শহরের পাথালিয়া মোড়ে নিজামের বোনের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা জানান, নিজামের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। শেরপুর প্রতিনিধি।২৫ ছাত্রী অসুস্থপ্রচণ্ড গরমে নোয়াখালীর বেগমগঞ্জের জমিদার হাট বিএন উচ্চবিদ্যালয়ের অন্তত ২৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। এ সময় বিদ্যালয় কর্তৃপক্ষ অসুস্থ ছাত্রীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় এবং পরবর্তী সব ক্লাস বাতিল করে। প্রধান শিক্ষক মো. ইসমাইল চৌধুরী জানান, সকাল ১০টা থেকে সোয়া ১০টার মধ্যে শারীরিক কসরত চলাকালে হঠাৎ ষষ্ঠ শ্রেণীর তিন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে আরও ২২ ছাত্রী অসুস্থ হয়। নোয়াখালী অফিসগৃহবধূ খুনপটুয়াখালীর গলাচিপায় আসমা বেগম (২২) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী ফরিদ হাওলাদার খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ পক্ষিয়া গ্রামে ওই গৃহবধূর বাবা আবদুর রশিদ মাতুব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবদুর রশিদ আসমার স্বামী ফরিদ হাওলাদারের বিরুদ্ধে গলাচিপা থানায় বৃহস্পতিবার রাতে হত্যা মামলা দায়ের করেন। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঅ্যাম্বুলেন্সে ফেনসিডিলটাঙ্গাইলের সখীপুর উপজেলার তক্তারচালা কামারবাড়ি এলাকা থেকে স্থানীয় লোকজন বৃহস্পতিবার ৫২১ বোতল ফেনসিডিলসহ একটি অ্যাম্বুলেন্স আটক করে। এ সময় ওই অ্যাম্বুলেন্সে থাকা আনোয়ার কামাল (৪০) ও মো. টিপু (২৫) নামের দুজনকে আটক করা হয়। পরে এলাকাবাসী তাঁদের সখীপুর থানার পুলিশের কাছে সোপর্দ করে। ঘাটাইল থেকে ফেনসিডিল নিয়ে ঢাকা যাওয়ার পথে অ্যাম্বুলেন্সটি সখীপুরে আটক করা হয়। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিদুই ভাই আটকর্যাবের সদস্যরা শুক্রবার সকালে ময়মনসিংহ শহরতলির শম্ভুগঞ্জ থেকে দুই ভাইকে আটক করেছেন। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শহরের আকুয়া থেকে দেশে তৈরি একটি পিস্তল ও ছোরা উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন র্যাব-৯-এর কমান্ডিং অফিসার মেজর মো. জাভেদ মিয়া। আটক দুই ভাইয়ের নাম হাসান ও হুসেন। ময়মনসিংহ অফিসতরুণের যাবজ্জীবনসিলেটে মাদক রাখার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. বেলায়েত উল্লাহ এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া শিপুল কুড়ি (২৩) নগরের মাছিমপুর কুড়িপাড়া এলাকার বাসিন্দা। ২০০৯ সালের ৭ জুন র্যাবের সদস্যরা ৪০ গ্রাম হেরোইনসহ নগরের কুলিয়াপাড়া থেকে তাঁকে আটক করেন। এ ঘটনায় পরদিন তাঁর বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় মামলা হয়। সিলেট প্রতিনিধি