এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হেলইন্যা’ ডাকাতকুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজার এলাকা থেকে গতকাল রোববার হেলন মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এলাকায় ‘হেলইন্যা’ ডাকাত নামে পরিচিত। তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবহার, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় নয়টি মামলা রয়েছে। হেলনের বাড়ি উপজেলার কলিমাবাদ গ্রামে। কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুন্নবী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিশিশু উদ্ধারজামালপুর রেলস্টেশন থেকে সাত বছর বয়সী এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে গতকাল রোববার ছুফিয়া বেগম নামের এক নারীকে আটক করেছে জিআরপি পুলিশ। উদ্ধার করা শিশু হোসেনকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে আটক ওই নারীকে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১২টার দিকে স্টেশন থেকে একটি শিশুকে টানাহেঁচড়া করে নিয়ে যাচ্ছিলেন ছুফিয়া বেগম। এ সময় ছুফিয়া ও শিশুটিকে আটক করে জিআরপি থানায় খবর দেন সুরুজ্জামান নামের এক যাত্রী। জামালপুর প্রতিনিধিগ্রেপ্তারটাঙ্গাইলের সখীপুরে গৃহবধূ আমিনা বেগম হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল রোববার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন আমিনার জা উজালা বেগম এবং বাবলু খান ও আবদুর রহিম। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, উজালা বেগমের স্বীকারোক্তি অনুযায়ী বাবুল ও রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে সখীপুর উপজেলার কালিয়ান গ্রামের রশিদ খানের স্ত্রী আমিনা বেগমকে খুন করে লাশ বাড়ির পাশে ফেলে রাখে দুর্বৃত্তরা। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিককটেল উদ্ধার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের পাশ থেকে গতকাল রোববার সকালে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। মতিহার থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, সকাল ১০টার দিকে স্থানীয় এক ব্যক্তি হবিবুর রহমান হলের পেছনে ঘাস কাটার সময় ককটেল দুটি দেখতে পেয়ে হল প্রশাসনকে খবর দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ছিনতাইয়ের পর...চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা তুলাভর্তি একটি কাভার্ড ভ্যান মহাসড়ক থেকে ছিনতাই করে ফেনীর পাঁচগাছিয়া বাজারের পোস্ট অফিসের কাছে নিয়ে যায়। র‌্যাবের সদস্যরা সেখান থেকে কাভার্ড ভ্যানটি উদ্ধার ও একজনকে আটক করেন। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে ফেনী থানায় মামলা করেছে। নিজস্ব প্রতিবেদক, ফেনীশ্রমিকের মৃত্যুবগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ফুলবাগিচা এলাকায় নাগর নদ থেকে বালু তোলার সময় বালুচাপা পড়ে গত শনিবার দুপুরে শহিদুল (৩০) নামের এক শ্রমিক মারা গেছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ফজের (৩২) নামের অপর এক শ্রমিক। চাঁপাপুর ইউপির চেয়ারম্যান ইউনুছ আলী জানান, দীর্ঘদিন থেকে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি