এক নজরে
ডাকাতসর্দার গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশ গতকাল সোমবার ভোরে উপজেলার চর গোসাইপুর বাজারে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের সর্দার গোলাপ মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি উপজেলার জালশুকা গ্রামে। নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান বলেন, গোলাপের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও খুনসহ ছয়টি মামলা রয়েছে। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিলাশ উদ্ধারমৌলভীবাজারের জুড়ী উপজেলার কুচাই ফাঁড়ি চা বাগান থেকে গতকাল সোমবার শনি আরো (৪০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক সূত্রে জানা গেছে, কুচাই ফাঁড়ি চা বাগানের শ্রমিক নিলু মুন্ডার স্ত্রী শনি আরো গত রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর ওই দিন সন্ধ্যায় বাড়ির পাশের একটি পেয়ারা গাছে তাঁর লাশ ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরিবারের লোকজনের দাবি, শনি আত্মহত্যা করেছে। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিআসামি গ্রেপ্তারনেত্রকোনার কেন্দুয়া উপজেলার মনাটিয়া গ্রাম থেকে গত রোববার কারাদণ্ডপ্রাপ্ত আসামি ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন্দুয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হামজা জানান, ফজলুর রহমান ২০০৩ সালে উপজেলার ধোপাঘাতী গ্রামে একটি সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। এ ছাড়া ২০০৬ সালে একই গ্রামে এক সংঘর্ষে রফিকুল ইসলাম ও কাঞ্চন মিয়া নামের দুই ব্যক্তি নিহত হন। তিনি ওই ঘটনায় দায়ের করা মামলারও আসামি। গতকাল সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি মানহানির মামলাচট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদ, শাহ আমিন পরিবহনের মালিক আহম্মদ নবী ও শাহ আমিন পরিবহনের ব্যবস্থাপক (ম্যানেজার) হুমায়ুন কবির ওরফে টিপুর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। গত রোববার সকালে কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে এক কোটি টাকার মানহানির এ মামলা দায়ের করেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। আদালত মামলাটি গ্রহণ করে আগামী ২৬ মে অভিযুক্তদের আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার রিভলবার উদ্ধারদিনাজপুরের ফুলবাড়ী ৪০ রাইফেল ব্যাটালিয়নের সদস্যরা গত রোববার ভোর সাড়ে চারটার দিকে একটি জাপানি রিভলবার ও চারটি গুলি উদ্ধার করেছেন। ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউনিয়নের আখিঘটনায় (খাসিহাটি) মজিবর রহমান মাস্টারের বাড়ির পাশে খড়ের পালায় তল্লাশি করে গুলিভর্তি ওই রিভলবারটি উদ্ধার করা হয়। গুলিসহ রিভলবারটি ওই দিনই ফুলবাড়ী থানায় জমা দেওয়া হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) মো. বজলুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি