এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তির দাবিতে মিছিলচাঁদপুরে বিএনপির চারজন নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাঁদের নিঃশর্ত মুক্তির দাবিতে গত সোমবার বিকেলে শহরে মিছিল করেছে চাঁদপুর সদর উপজেলা ও নগর বিএনপি। গ্রেপ্তার চার নেতা হলেন—বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁদপুর জেলা যুবদলের আহ্বায়ক শফিকুর রহমান ভুঁইয়া, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান, চাঁদপুর শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন ও শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাফিউস শাহাদাত ওয়াসিম পাটওয়ারী। স্থানীয় যুবদলের কর্মী শানু বেপারির করা একটি মামলায় গত রোববার তাঁরা গ্রেপ্তার হন। চাঁদপুর প্রতিনিধিফেনসিডিলসহ গ্রেপ্তারকুমিল্লা উপজেলা সদরের হরিপুর গ্রামে গতকাল মঙ্গলবার র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ২০০ বোতল ও সাড়ে ১২ লিটার খোলা ফেনসিডিল উদ্ধার করেন। এ সময় মো. শহীদুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বহুদিন ধরে তাঁরা সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল কিনে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিলেন। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মোহাম্মদ আলভী ফেরদৌস খান। বিজ্ঞপ্তি