এক নজরে
পানিতে ডুবেব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি গ্রামে গতকাল বুধবার পানিতে ডুবে দুটি শিশু মারা গেছে। তারা হলো মো. নিহাদ (৪) ও ফাহিমা আক্তার (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন। তাদের পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের দেখতে না পেয়ে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে। পরে বাড়ির একটি পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সকেরা তাদের মৃত ঘোষণা করেন। শিশু দুটি সবার অজান্তে পুকুরে নেমে যায় বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিভেজাল পাটবীজর্যাবের একটি দল মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রেলস্টেশন এলাকার শিবপুর গ্রামে অভিযান চালায়। এ সময় র্যাব দেশীয় নিম্নমানের পাটবীজ ভারতীয় প্যাকেটে ভরার সময় হাতেনাতে চারজনকে ধরে ফেলে। এরপর ১৭৫ ব্যাগ পাটের বীজসহ বড় বস্তায় ভরা ৮০ বস্তা নিম্নমানের দেশীয় পাটের বীজ উদ্ধার করা হয়। একই সঙ্গে প্যাকেট সেলাইয়ের কাজে ব্যবহূত ১০টি সেলাই মেশিন, বীজ বিক্রয়ের সময়ের তারিখের ১০টি সিল এবং বিভিন্ন কোম্পানির নামে ছাপানো প্রায় পাঁচ হাজার খালি প্যাকেট উদ্ধার করা হয়। এ সময় কারখানার মালিক আজাদ আলী, তাঁর সহযোগী খাদেম আলী, খলিল ও আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়। তাঁদের সবার বাড়ি শিবপুর গ্রামে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধিদুই ছাত্র আটকরংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুর হাইস্কুলের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে একই স্কুলের নবম শ্রেণীর ছাত্র মোসাদ্দেক হোসেন ওরফে সুলভ ও পারভেজ আলীকে জনতা আটক করে মঙ্গলবার থানায় সোপর্দ করেছে। পুলিশ তাদের ওই দিনই জেলহাজতে পাঠিয়েছে। ছাত্রী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০/৩০ ধারায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছে। সুলভ, পারভেজ ও হামিদুল দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে বিদ্যালয়ে এবং বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। সোমবার পারভেজ ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। এতে সাড়া না দিলে চড়াও হয়ে পারভেজ ওই ছাত্রীর গালে থাপ্পড় মারে এবং তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিহত্যার দায়ে যাবজ্জীবনবরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার রফিকুল হত্যা মামলার রায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছরের অতিরিক্ত কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহমান সরদার এ রায় দেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে। ২০০৩ সালের ২ মে মাধবপাশার লাফাদী গ্রামের একটি চায়ের দোকান থেকে রফিকুল ইসলামকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাঁর মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়। বরিশাল অফিস