এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন হয়রানির অভিযোগহবিগঞ্জ উচ্চবালিকা বিদ্যালয়ের এক ছাত্রী ওই বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছে। এ ব্যাপারে ওই ছাত্রী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি তদন্তের দায়িত্ব দিয়েছে। ওই ছাত্রী জানায়, লজ্জায় সে বর্তমানে স্কুলে যাচ্ছে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীম আক্তার চৌধুরী এ বিষয়ে অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন। এ বিষয়ে স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. নুরুন্নবী বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম সেলিনা কাজীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। হবিগঞ্জ প্রতিনিধি‘হাওর বাঁচাও’‘ঋণ করে ফসল বুনি/ধান নিল কোন খুনি?’ এ রকম নানা ক্ষোভের কথা আর বিভিন্ন দাবির স্লোগানে প্লেকার্ড ঝুলিয়ে হাওরাঞ্চলে বাঁধ ভেঙে ফসলডুবির ঘটনায় গত বুধবার দুপুরে মানববন্ধন করেছেন সিলেটে বসবাসরত সুনামগঞ্জের হাওরাঞ্চলের বাসিন্দারা। নগরের কোর্টপয়েন্টে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে সমাবেশও অনুষ্ঠিত হয়। ‘তাহিরপুর সমিতি- সিলেট’-এর আয়োজনে অংশগ্রহণকারীরা ফসলডুবির জন্য পাউবোর অনিয়ম ও দুর্নীতিকে দায়ী করেন। নিজস্ব প্রতিবেদক, সিলেটফেনসিডিলসহ গ্রেপ্তারহবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলায় গত বুধবার রাতে ৯৫ বোতল ফেনসিডিলসহ আবেদ মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার বিষ্ণপুর গ্রামে। মাধবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদুল আলম খান বলেন, গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিপুকুরে ডুবেহবিগঞ্জের মাধবপুর উপজেলার জয়পুর গ্রামে পুকুরে ডুবে তৃপ্তি নামের আড়াই বছরের এক শিশু মারা গেছে। তৃপ্তির বাবা মধু মিয়া জানান, পুকুরের পাড়ে খেলতে গিয়ে হঠাৎ সে পানিতে পড়ে যায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তৃপ্তি মারা যায়। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিএককালীন সহায়তাগাইবান্ধা সদর উপজেলার ২৩টি এতিমখানা, কওমি মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিংয়ের ৯৯১ ছাত্রছাত্রীর প্রত্যেককে এক হাজার টাকা করে সরকারিভাবে এই প্রথম এককালীন আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গত বুধবার জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে সাংসদ মাহাবুব আরা বেগম এই অর্থ বিতরণ করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাপোর্ট সার্ভিসেস প্রোগ্রাম ফর দ্য ভারন্যাবল গ্রুপ প্রকল্পের আওতায় সদর উপজেলা সমাজসেবা কার্যালয় এই অনুদান প্রদান করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহিদুর রহমান, মাযহারুল মান্নান, গোলাম ফারুক প্রমুখ। গাইবান্ধা প্রতিনিধিজালিয়াতির দায়েচেক জালিয়াতির মামলায় সিরাজগঞ্জ শহরের সার ব্যবসায়ী আবদুস সালাম শিকদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং চেক মূল্যের দ্বিগুণ অর্থদণ্ড দিয়েছেন আদালত। গত বুধবার সিরাজগঞ্জের যুগ্ম জেলা জজ (প্রথম) আদালতের বিচারক মতিয়ার রহমান এই রায় দেন। ওই ব্যবসায়ী ২০০৫-০৬ অর্থবছরে ইসলামী ব্যাংক সিরাজগঞ্জ শাখা থেকে নেওয়া বিনিয়োগের টাকার বিপরীতে এক কোটি আট লাখ ৪৯ হাজার ১৭৪ টাকার চেক প্রদান করেন। কিন্তু চেকটি ফেরত আসে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ