এক নজরে
স্মারকলিপি পেশরাঙামাটির কাঠ ব্যবসায়ী সমিতির কার্যালয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। এ দাবিতে বৃহস্পতিবার রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি এবং উপজাতীয় কাঠ ব্যবসায়ী ও জোত মালিককল্যাণ সমিতি যৌথভাবে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সহসভাপতি আনোয়ার খান জানান, প্রশাসন রোববারের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। নিজস্ব প্রতিবেদক, রাঙামাটির্যাগ ডে উদ্যাপনচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৩৬তম ব্যাচের ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার র্যাগ ডে উদ্যাপন করেছেন। এ উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। গত বুধবার সকাল ১০টায় আনন্দ-শোভাযাত্রার মাধ্যমে র্যাগ ডের আনুষ্ঠানিকতা শুরু হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। শোভাযাত্রা শহরের জিইসি মোড় থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। চুয়েট প্রতিনিধিসড়ক অবরোধঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বেজগতি এলাকায় বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাস একটি নসিমনকে ধাক্কা দেয়। এ ঘটনার জের ধরে মাদ্রাসার ছাত্ররা বাসচালকের ওপর হামলা চালায়। হামলার প্রতিবাদে বাসচালকেরা এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ কারণে কয়েক হাজার যাত্রী দুর্ভোগে পড়ে। গৌরনদী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর বেলা ১১টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি