এক নজরে
কমিটি গঠনবাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন মৌলভীবাজার কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার মৌলভীবাজার শহরের একটি রেস্তোরাঁয় এজেন্টদের এক সভায় সালেহ আহমদকে আহ্বায়ক, রতন কান্তি চাকলাদার, শংকর রঞ্জন তরাত ও হাবিবুর রহমানকে যুগ্ম আহ্বায়ক এবং মহসীন আহমদ চৌধুরীকে সদস্যসচিব করে ১৩ সদস্যের এ কমিটি গঠন করা হয়। মৌলভীবাজার প্রতিনিধিল্যাব উদ্বোধনসখীপুর পি এম পাইলট উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন। এ সময় স্থানীয় সাংসদ শওকত মোমেন শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি শিক্ষক নিহত কিশোরগঞ্জে বাসের চাপায় করিমগঞ্জের পিটুয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুল ইসলাম সেলিম (৩৬) গতকাল শনিবার নিহত হয়েছেন। সকাল নয়টার দিকে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে কিশোরগঞ্জ শহরের সতাল এলাকায় একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। তাঁর বাড়ি কটিয়াদী উপজেলার চানপুর গ্রামে। দুর্ঘটনার পর করিমগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা করিমগঞ্জ শহরে মিছিল বের করেন। পরে তাঁরা কিশোরগঞ্জ-চামড়াবন্দর সড়ক অবরোধ করেন। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জযাত্রার নামেটাঙ্গাইলের মির্জাপুরের বাইমহাটি গ্রামে গত বৃহস্পতিবার থেকে যাত্রা ও সার্কাসের নামে হাউজি, জুয়া ও অশ্লীল নৃত্যের আসর বসছে। মির্জাপুর ক্লাব এসবের আয়োজক। সন্ধ্যা থেকে রাত দুইটা পর্যন্ত সেখানে চলে হাউজি। এরপর শুরু হয় যাত্রার নামে অশ্লীল নৃত্য। হাউজি ও যাত্রার পাশাপাশি বসে জুয়ার আসর। এ ব্যাপারে মির্জাপুর ক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন, যাত্রার নামে জুয়া ও অশ্লীল নৃত্যের বিষয়ে তিনি অবগত নন। টাঙ্গাইলের জেলা প্রশাসক এম বজলুল করীম বলেন, মেলা ও সার্কাসের অনুমতি নিয়ে এ ধরনের অনৈতিক কাজ চালানোর ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিদরপত্র ছিনতাইপটুয়াখালীর বাউফল পৌরসভার হাটবাজার ইজারার দরপত্র পে-অর্ডারসহ ছিনতাই করেছে একদল সন্ত্রাসী। গত বৃহস্পতিবার বিকেলে পৌরভবনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ১৪১৭ বাংলা বছরে হাটবাজার সংশোধনী দরপত্র অনুযায়ী বৃহস্পতিবার দরপত্র জমা দেওয়ার দিনে দুটি দরপত্র দাখিল হয়। বিকেলে কর্তৃপক্ষ টেন্ডার বাক্স খুলে দরপত্র দেখার সময় একদল সন্ত্রাসী পৌরসভার অফিসকক্ষে প্রবেশ করে পে-অর্ডারসহ একটি দরপত্র ছিনিয়ে নেয়। মেয়র কাজী ফরিদুজ্জামান বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পটুয়াখালী অফিসহীরক-শাহাদত জয়ী বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখার নির্বাচন শুক্রবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে মার্টিন হীরক চৌধুরী সভাপতি ও শাহাদত হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত স্থানীয় নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটে ভোট নেওয়া হয়। এবারের নির্বাচনে ২১টি পদের মধ্যে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট নেওয়া হয়। বাকি পদগুলোয় মাত্র একজন করে প্রার্থী হওয়ায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন কমিটির প্রধান ছিলেন রতন কুমার সিংহ। চুয়াডাঙ্গা প্রতিনিধি