এক নজরে
শিশুমেলাজেলা তথ্য অফিসের উদ্যোগে দুই দিনব্যাপী শিশুমেলা গতকাল রোববার বিকেলে ফেনী পিটিআই মাঠে শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল কুদ্দুস খান। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক আলতাফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, জেলা শিশু কর্মকর্তা নূরুল আবছার ভুঞা ও সাংবাদিক শাহাদাত হোসাইন। মেলায় বিভিন্ন পণ্যের ১৯টি স্টল স্থান পেয়েছে। মেলা শুরুর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নিজস্ব প্রতিবেদক, ফেনীছেলেটি কার?নওগাঁর আত্রাই উপজেলায় সাইফুল নামের আট বছর বয়সের একটি ছেলে পাওয়া গেছে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন জানান, গত বুধবার সন্ধ্যায় আত্রাইয়ের আহসানগঞ্জ রেলস্টেশন থেকে কয়েকজন লোক সাইফুলকে থানায় রেখে যায়। তার ভাষ্যমতে, বাবার নাম সোনা মিঞা, মায়ের নাম সাহেরা। বাড়ি গাইবান্ধা। গাইবান্ধার ক্যাম্প প্রবাসিতে তার পরিবার থাকে। বর্তমানে সে নিরাপত্তা হেফাজতে রয়েছে। আত্রাই (নওগাঁ) প্রতিনিধিপুলিশের অঙ্গীকারবরিশাল মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সন্তোষজনক অবস্থায় আনার অঙ্গীকার করলেন পুলিশ কমিশনার আবিদুর রহিম। গত শনিবার বেলা ১১টায় পুলিশ লাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অঙ্গীকার করেন। বাংলা নববর্ষ উদ্যাপনে কোনো ধরনের সহিংস ঘটনা যেন ঘটতে না পারে, সেদিক বিবেচনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে। বরিশাল অফিসদখলমুক্তচুয়াডাঙ্গার প্রধান নদ-নদী মাথাভাঙ্গা ও ভৈরব বাঁচাতে গত শনিবার সকাল থেকে মাঠে নেমেছে প্রশাসন। প্রাথমিকভাবে নদীর বুক থেকে সব ধরনের অবৈধ বাঁধ ও ঘের অপসারণের কাজ শুরু হয়েছে। সকাল থেকে নদীর ১২টি স্থানে ৭০০ শ্রমিকের পাশাপাশি কয়েক শ মানুষ অপসারণের কাজ শুরু করে। জেলা প্রশাসক ভোলানাথ দে বলেন, ‘দখলমুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।’ চুয়াডাঙ্গা প্রতিনিধি