এক নজরে
বৈশাখী মেলা উদ্বোধনমৌলভীবাজারের শ্রীমঙ্গলে সম্মিলিত বৈশাখী মেলা উদ্যাপন পরিষদ, অনুশীলন চক্রের আয়োজনে গতকাল সোমবার থেকে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলা ও উৎসব শুরু হয়েছে। শ্রীমঙ্গল পৌর এলাকায় শেখ রাসেল শিশু উদ্যানের মুক্তমঞ্চে স্থাপিত মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ওস্তাদ এনামুল কবির। মেলা উদ্যাপন পরিয়দের আহ্বায়ক বিরাজ সেন জানান, মেলায় নাটক, জারিগান, বাউলগান, লাঠিখেলা, আবৃত্তি ও যাত্রাপালার আয়োজন করা হয়েছে। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিফেনসিডিলসহ আটকহবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর থেকে গতকাল সোমবার ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম জানান, মাধবপুর পৌর এলাকার মো. আকবরের বাড়ি থেকে ৩০ বোতল ফেনসিডিল নিয়ে নয়াপাড়া ইউনিয়নের কড়রা গ্রামের মো. হাবিবের আস্তানায় যাওয়ার সময় ফজর আলী, তাঁর স্ত্রী আছমা বেগম ও তাঁদের সহযোগী নুরুল ইসলামকে আটক করা হয়। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিনিষিদ্ধ পলিথিন উদ্ধারভ্রাম্যমাণ আদালত রোববার বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া মাইট কুমড়া গ্রামের রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীর গুদাম ঘর থেকে আড়াই টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে। নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে এ সময় আদালত ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করে। এই অভিযানে র্যাব সদস্য ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। বাগেরহাট প্রতিনিধিশিবিরকর্মী আটকছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক হোসেনের স্নাতকোত্তরের (ইসলামিক স্টাডিজ বিভাগ) সনদপত্র তুলতে এসে অপর এক শিবির কর্মী পুলিশের হাতে ধরা পড়েছেন। ওই শিবির কর্মীর নাম আসাদুজ্জামান। গত রোববার এ ঘটনা ঘটে। আসাদুজ্জামান বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে সম্প্রতি স্নাতকোত্তর পাস করেছেন বলে জানা গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবাঁধ পরিদর্শনসেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন রোববার সকালে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার আইলায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেন। সকাল সাড়ে ১০টায় তিনি শ্যামনগর উপজেলার নোয়াবেকি উচ্চবিদ্যালয় মাঠে হেলিকপ্টার থেকে অবতরণ করেন। বাঁধ নির্মাণ ও মেরামতের অগ্রগতি দেখতে তিনি সাতক্ষীরা এসেছেন। এ সময় যশোর ৫৫ ব্রিগেডের জেওসি মেজর জেনারেল মতিউর রহমান, পাউবোর অতিরিক্ত মহাপরিদর্শক আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাসাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর গ্রাম থেকে ১৮ বছর পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশ রোববার গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি একই উপজেলার বাসিন্দা ওসমান আলী (৬০)। ১৯৯১ সালের দায়ের করা একটি হত্যা মামলার রায়ে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালত ওসমান আলীকে ১৯৯২ সালের ৩০ সেপ্টেম্বর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় তিনি ভারতে চলে যান। ঠাকুরগাঁও প্রতিনিধি