এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুধে গোসলশৌখিন মানুষদের কথা আলাদা।সাধারণের বেলায় দুধ দিয়ে গোসল কল্পনামাত্র। ছবির এই মানুষটির নাম দুলাল হোসেন। বাড়ি পাবনায়। শখের বশে নয়, ঠেকায় পড়ে মাথায় দুধ ঢালছেন তিনি।তাঁর অপরাধ, ভেজাল দুধ বিক্রি। গত বৃহস্পতিবার পাবনা শহরের বিসিক শিল্পনগরীতে আইসক্রিম তৈরির কারখানায় অভিযান চালিয়ে ভেজাল ১৪ মণ দুধসহ তাঁকে আটক করা হয়। অতঃপর মাথায় দুধ ঢালতে হয় এবং ১০ হাজার টাকা জরিমানাও গোনেন দুলাল হোসেন। পাবনা অফিস